সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ এক ব্যক্তিকে আটক করেছেন। ওই ব্যক্তি নিজের নাম বলছেন আনোয়ার ওরফে ‘ব্লেড আনোয়ার’।তরুণেরা আটক ব্যক্তিকে টঙ্গীর ছিনতাইকারীদের উদ্দেশে বার্তা দিতে বলছেন। তখন আনোয়ার বলেন, ‘টঙ্গীতে কেউ ছিনতাই করতে আইবেন না।
মাইর্যা হাড্ডি ভাইঙ্যা ফ্যালাইবো।’ভিডিওতে দেখা যায়, এ সময় ক্যামেরার বাইরে থেকে কেউ একজন জিজ্ঞেস করছেন, ‘কারা ভাইঙ্যা ফ্যালাইবো?’ আনোয়ারের উত্তর, ‘পাবলিক।’এরপর তরুণেরা আনোয়ারকে বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশন নামের একটি সংগঠনের নাম বলতে বলেন। আনোয়ার সেটি বলার চেষ্টা করছিলেন। ভিডিওর শেষ সেখানেই।ফাহাদ ইসলাম বলেন, তাঁদের দলে টঙ্গী এলাকায় ২৫০ জন সদস্য কাজ করছেন।
এ ছাড়া সদস্য হতে আরও ৭০০টির মতো জীবনবৃত্তান্ত (সিভি) জমা পড়েছে।ঘটনাটি গত ১৬ আগস্টের।
সূত্র: প্রথম আলো