শুভ সকাল। আজ ৮ অক্টোবর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।জন্মের তিন দিনের মাথায় মা, এবার ডেঙ্গুতে বাবাকে হারাল ৯ বছরের আরফাবাবা তাজুল ইসলামের সঙ্গে আরফাহাতে থাকা মুঠোফোনে বাবার সঙ্গে তার ছবি দেখাল আরফা। মা-বাবার বিয়ের ছবিও দেখাল। একটি কবরের পাশে তার ছোটবেলার একটি ছবি বের করে বলে, এটি মায়ের কবর।
তারপর আরেকটি কবরের ছবি বের করে বলে, এটি বাবার কবর। নিজে থেকেই বলে, বাবাকে বাবার বাড়ি আর মাকে মায়ের বাড়িতে কবর দেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন...কলকাতায় প্রতি কেজি এলপিজির দাম ৮৭ টাকা, বাংলাদেশে ১৫৩এলপিজিপ্রতিবেশী দেশগুলোর চেয়ে রান্নায় ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নির্ধারিত দাম বাংলাদেশে বেশি। বাংলাদেশে প্রতি কেজি এলপিজির নির্ধারিত দাম ১৫৩ টাকা। ভারতের কলকাতায় তা ৮৭ টাকা।
পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালেও এলপিজির নির্ধারিত দাম বাংলাদেশের চেয়ে কম।বিস্তারিত পড়ুন...মেসি বিদায় নিলেন, থেকে গেলেন মেসিআর্জেন্টিনাকে বিদায় বলে দিলেন মেসি।হাজার হাজার মানুষের গর্জন।
সূত্র: প্রথম আলো