বলিউডের শক্তিশালী অভিনেতা নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের বরাতে দ্য ইকোনমিক টাইমস, নবভারত টাইমস ও লাইভমিন্ট এ খবর প্রকাশ করে। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়াতেও এ খবর এসেছে। দ্য ইকোনমিক টাইমস এএনআইয়ের বরাতে মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকারের বক্তব্য প্রকাশ করেছে।
ওই চিকিৎসক বলেন , হাসপাতালে নেওয়ার পর প্রায় ৪৫ মিনিট ধরে নানা পাটেকরকে বাঁচানোর চেষ্টা করা হয়। তাঁকে ক্রমাগত সিপিআর দেওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এনডিটিভির খবর বলছে, গোয়ায় নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হয় তাঁকে। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।নানা পাটেকর।
এএনআইতবে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের খবর বলছে, গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে।
সূত্র: প্রথম আলো