কখনো কখনো কোনো দেশকে প্রথম দেখার আগেই তার একটি ছবি মনের মধ্যে তৈরি হয়ে যায়। সুইজারল্যান্ড আমার কাছে তেমনই এক দেশ—বরফঢাকা আল্পস, ফিরোজা রঙের হ্রদ, সবুজ উপত্যকা আর পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা ছোট ছোট ঘর। ৯২ লাখ মানুষের এই দেশে আছে ২৬টি প্রদেশ আর প্রশাসনিক প্রদেশ হলো—বার্ন। ৪১,২৯১ বর্গকিলোমিটারের এই দেশ জার্মানি, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া আর একটা ছোট দেশ লিখটেন্সটাইন দিয়ে ঘেরা।
আর ভাষা হলো জার্মান, ফ্রেঞ্চ, ইতালিয়ান ও রোমানশ্ব। মুদ্রা সুইস ফ্রেঙ্ক, যা বাংলাদেশি ১৪৭ টাকার মতো। ১৩ সেপ্টেম্বর রাতে জুরিখ পৌঁছে পরদিন ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হলো আমাদের আসল পথচলা। গন্তব্য ছিল লিশটেনস্টাইনের রাজধানী ভাদুজ। ভাদুজ ছোট শহর, কিন্তু তার চারপাশের পাহাড় এবং পাহাড়ের ঢালে থাকা Vaduz Castle শহরটিকে দিয়েছে আলাদা পরিচয়, যা পাহাড়ের ঢালে অবস্থিত।
Städtle এলাকায় হাঁটলাম, দেখলাম সিটি সেন্টার, ক্যাথিড্রাল, পার্লামেন্ট এবং সরকারি এলাকার আশপাশ।
সূত্র: প্রথম আলো