পুলিশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা অর্জন—মনে করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তাঁর মতে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর ভেঙে পড়া পুলিশ বাহিনী ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা, পুলিশ সংস্কার, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, রাজনৈতিক প্রভাবমুক্ত পদায়নসহ বিভিন্ন বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি।
সাক্ষাৎকার নিয়েছেন বিশেষ প্রতিবেদক নজরুল ইসলাম।দেশের আইনশৃঙ্খলার তো সেভাবে উন্নতি হলো না। কী মনে করছেন?আইজিপি: আমি মনে করি, অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে বর্তমান নির্বাচিত সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।
অন্তর্বর্তী সরকারের শেষ এক বছরের সঙ্গে বর্তমান গণতান্ত্রিক সরকারের এক বছরের তুলনা করলে দেশে ১০ ধরনের মধ্যে ৮ ধরনের (খুন, ডাকাতি, দস্যুতা, দাঙ্গা, নারী ও শিশু নির্যাতন, অপহরণ, পুলিশ আক্রান্ত ও দ্রুত বিচার আইনের মামলা) অপরাধ কমেছে।
সূত্র: প্রথম আলো