দুই মহাতারকার লড়াইটা বহু বছরের। মাঠে তাঁরা ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। এবার সেই প্রতিদ্বন্দ্বিতাকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ে শ্রদ্ধা জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো।গতকাল আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেছেন মেসি। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে বেনিনকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। বিদায়ী ম্যাচে একটি গোল করেন মেসি।
দুটি গোলে সহায়তাও করেছেন।ম্যাচের পর ইনস্টাগ্রামে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে দীর্ঘ বার্তা দেন ৩৯ বছর বয়সী মেসি। সেখানে তিনি লেখেন, ‘গতকাল ছিল আমার শেষ ম্যাচ এবং আমি এরই মধ্যে আকাশি–সাদা জার্সি মিস করতে শুরু করেছি। আমি জানি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। ভরপুর আনন্দ এবং কিছুটা দুঃখের মিশেলে অবিশ্বাস্য এক অভিযাত্রা।
কিন্তু আমি জানি প্রতিটি পদক্ষেপই সার্থক ছিল।’ View this post on Instagram আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে মেসি জিতেছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা ও ২০২২ বিশ্বকাপ।
সূত্র: প্রথম আলো