আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের ২৩তম আসরে প্রথম স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। অনূর্ধ্ব ১৩ বছর বয়সী শিশুদের জন্য আয়োজিত এ অলিম্পিয়াডে মোট ১৫টি পদক জিতেছে বাংলাদেশ দল।ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় ২-৭ অক্টোবর অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আসরে বাংলাদেশের ১৬ জন খুদে শিক্ষার্থীর মধ্যে ১৫ জনই পদক পেয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের অর্জন ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জপদক।
মোট ২৩টি দেশের চার শতাধিক প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নেয়।বাংলাদেশের প্রথম স্বর্ণপদকটি এসেছে বিজ্ঞান বিভাগে। মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান এই অসামান্য গৌরব অর্জন করে।
সে অলিম্পিয়াডে বিজ্ঞানের তাত্ত্বিক অংশে সেরা হয়েছে এবং বিজ্ঞান বিভাগে সব দেশের প্রতিযোগীদের মধ্যে তার স্কোর পঞ্চম সর্বোচ্চ।স্বর্ণপদক জয়ের পর উচ্ছ্বসিত তাহমিদ বলে, ‘স্বর্ণপদক পাওয়ার ইচ্ছা নিয়েই এসেছিলাম।
সূত্র: প্রথম আলো