কখনো কখনো মানুষ এমন পরিস্থিতির মুখোমুখি হতে পারে, যখন নিজের জীবনটাকেই অর্থহীন মনে হবে। অনেক চেষ্টার পরও যখন কাঙ্ক্ষিত ফলাফল না আসে, মানুষ তখন হতাশায় ভুগতে থাকে।অথচ মুমিনের জীবনে হতাশার কোনো স্থান নেই। পরিস্থিতি যত কঠিনই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বিস্তৃত। আল্লাহ চাইলে মুহূর্তেই সমস্ত দৃশ্যপট বদলে যেতে পারে।কোরআন-হাদিসে এমন কিছু পথনির্দেশনা রয়েছে, যা বিপর্যস্ত হৃদয়কে নতুন করে আশাবাদী হতে শেখায়।
এমন ৭ নির্দেশনা আলোচনা করা হলো।১. কষ্টকে শেষ পরিণতি না ভাবাদুঃসময়ে মানুষ সবচেয়ে বড় যে ভুলটি করে, তা হলো, বর্তমানের কষ্টকে ভবিষ্যতেরও বাস্তবতা মনে করা। আজ যে দরজা বন্ধ, কালও তা বন্ধ থাকবে, এমন ধারণা ধীরে ধীরে মনকে দুর্বল করে দেয়।অথচ জীবনের কোনো অবস্থাই স্থায়ী নয়। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে।’ (সুরা ইনশিরাহ, আয়াত: ৫)লক্ষ্য করার বিষয় হলো, পরের আয়াতেও একই ঘোষণা পুনরায় এসেছে।
যেন আল্লাহ মানুষকে আশ্বস্ত করছেন, কষ্টের আড়ালে স্বস্তি আসছে, অন্ধকারের পর আলো আসবেই।তাই কঠিন সময়কে জীবনের শেষ সিদ্ধান্ত মনে না করে ধৈর্য ধরে সামনে এগিয়ে যেতে হবে।২. আল্লাহর ওপর আস্থাহতাশার সময় আল্লাহর সাহায্য মুমিনের সবচেয়ে বড় অবলম্বন।
সূত্র: প্রথম আলো