মেয়েদের ক্রিকেটে একটা ভাঙাগড়ার ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশ। টি–টুয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা। কোচিং স্টাফেও এসেছে বদল। সরোয়ার ইমরানের জায়গায় প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেভিড হেম্প।
তাঁর অধীন প্রথম সিরিজেই বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নামবে তারা, সেটিও আবার আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।
আগামীকাল বাংলাদেশ সময় ৯টা ৫০ মিনিটে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ।দলের প্রস্তুতি কেমন হলো তা জানিয়ে বিসিবির পাঠানো ভিডিওতে প্রধান কোচ হেম্প বলেছেন, ‘আমরা একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি, পাশাপাশি যে উইকেটগুলোয় অনুশীলন করেছি, সেগুলোও খুব ভালো ছিল।
সূত্র: প্রথম আলো