প্রতিবছর পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। পরে অর্থনীতিও যুক্ত হয়েছে। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন? গণিতের জন্য কোনো নোবেল পুরস্কার নেই। কেন?গণিতের জন্য কোনো নোবেল পুরস্কার নেইআলফ্রেড নোবেল ১৮৯৫ সালে তাঁর উইল লিখে যান। সেখানে পাঁচটি ক্ষেত্রে পুরস্কারের কথা বলা হয়েছিল—পদার্থবিজ্ঞান, রসায়ন, শারীরবিদ্যা বা চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তি।
গণিতের নাম সেখানে ছিল না।নোবেল কেন গণিতকে বাদ দিয়েছিলেন, এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা তিনি দিয়ে যাননি। অর্থাৎ ‘গণিতকে তিনি পছন্দ করতেন না’—এমন ধারণা থাকলেও, এটিই যে গণিত বাদ দেওয়ার নিশ্চিত কারণ, তার প্রমাণ নেই।তবে তিনি যে পাঁচটি ক্ষেত্র বেছে নিয়েছিলেন, সেগুলোর সঙ্গে তাঁর নিজের আগ্রহ ও মূল্যবোধের কিছু সম্পর্ক ছিল বলে মনে করা হয়। নোবেল নিজে ছিলেন রসায়নবিদ, উদ্ভাবক ও প্রকৌশলী।
তাঁর জীবনের বড় অংশের কাজও রসায়ন ও পদার্থবিজ্ঞানের সঙ্গে যুক্ত ছিল।
সূত্র: প্রথম আলো