আবদুল করিম সাহিত্যবিশারদ (১১ অক্টোবর ১৮৭১—৩০ সেপ্টেম্বর ১৯৫৩) ছিলেন ব্রিটিশ ভারত ও পূর্ব পাকিস্তানের একজন বাঙালি সাহিত্যিক। তিনি ১৮৭১ সালে বেঙ্গল প্রেসিডেন্সির চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার অন্তর্গত সুচক্রদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ১৮৯৩ সালে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন।বাংলা সাহিত্যের খ্যাতিমান পুঁথিগবেষক, পুঁথি সংগ্রহ ও সাহিত্যের ঐতিহ্য অন্বেষণকারী অন্যতম ব্যক্তিত্ব মনীষী আবদুল করিম সাহিত্যবিশারদ। তাঁর ৭৩তম প্রয়াণ দিবস ছিল গত ৩০ সেপ্টেম্বর।
এ উপলক্ষে সাহিত্যবিশারদের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করে পটিয়া বন্ধুসভা।পুষ্পমালা অর্পণের পর আবদুল করিম সাহিত্যবিশারদের নিজ বাড়ি পটিয়া সুচক্রদণ্ডী ‘সাহিত্যবিশারদ ভবনে’ বন্ধুদের আলোচনা সভা হয়।
সূত্র: প্রথম আলো