অনশন করছেন তিনি, বক্তৃতা দিচ্ছেন, রসিকতা করছেন বা গান গাইছেন, কখনো কাঁটাতারে জড়ানো পুলিশের লোহার ব্যারিকেডের ওপর লাফিয়ে উঠে পড়েছেন, জ্বালাময়ী স্লোগান দিচ্ছেন—ভারতীয় এই তরুণীর ছবি–ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব।এই তরুণীর নাম নেহা বোরা। ভারতে সম্প্রতি শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনের ‘পোস্টার গার্ল’ হয়ে উঠেছেন এই তরুণী।২৯ বছর বয়সী নেহা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী।
সেই সঙ্গে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী) লিবারেশন বা সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি।২৯ বছর বয়সী নেহা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী।
সেই সঙ্গে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী–লেনিনবাদী) লিবারেশন বা সিপিআই (এমএল) লিবারেশনের ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি।গত জুন ও জুলাই মাসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে ভারতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চলার সময় নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভস্থলের কাছে যে ছয় শিক্ষার্থী অনশন করেছিলেন, তাঁদের একজন নেহা।নেহা বোরা২৫ জুলাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর উদ্যাপনের একটি ভিডিও পোস্ট করে নেহা ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি যদি নাচতে না পারি, তাহলে সেটা আমার...
সূত্র: প্রথম আলো