প্রখর রোদ্দুর। রোদের আলোয় উদ্ভাসিত পুরো স্টেডিয়াম। মাঠে একদল খেলোয়াড়ের উচ্ছ্বাস, অন্যদিকে পরাজয়ের হতাশা।
এমন আনন্দ-উত্তেজনার মধ্য দিয়ে খুলনায় অনুষ্ঠিত হয়েছে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল প্রতিযোগিতা ২০২৬।৪ ও ৫ অক্টোবর খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় খুলনা অঞ্চল থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি ও তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি।৪ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দিনের প্রতিযোগিতায় তিন দলের মধ্যে লটারির মাধ্যমে সরাসরি ফাইনালে খেলার সুযোগ পায় কুষ্টিয়া ফুটবল একাডেমি।
দিনের প্রথম ম্যাচে দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি ৩–১ গোলে রসুলপুর ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।পরে ফাইনাল ম্যাচে কুষ্টিয়া ফুটবল একাডেমিকে ৭–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি।৫ অক্টোবর দ্বিতীয় দিনের খেলায় দিনের প্রথম ম্যাচে এস বি আলী ফুটবল একাডেমি ৯–০ গোলে মহিলা ফুটবল একাডেমিকে পরাজিত করে।
সূত্র: প্রথম আলো