মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের সাবেক দুই ব্যবস্থাপকসহ আরও পাঁচ কর্মকর্তা–কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন গ্রেপ্তার হলেন।গ্রেপ্তার পাঁচজন হলেন শ্রীনগর শাখার অফিসার (ক্যাশ) মো. জিন্নাহ হোসেন (সাময়িক বরখাস্ত), সাবেক ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার রেজাউল হক, সদ্য সাবেক ব্যবস্থাপক ও প্রিন্সিপাল অফিসার মো. শরীফ উদ্দীন (সাময়িক বরখাস্ত) এবং দুই অস্থায়ী নিরাপত্তাকর্মী রঞ্জু আহম্মেদ ও আব্দুল হাই।রসিদ আছে কিন্তু গ্রাহকের হিসাবে টাকা নেই, অগ্রণী ব্যাংক কর্মকর্তা উধাওএর আগে একই ঘটনায় প্রধান অভিযুক্ত অফিসার (ক্যাশ) শরীফুজ্জামান সোহাগকে (সাময়িক বরখাস্ত) গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রাহকদের টাকা ‘আত্মসাৎ করে’ ২২ সেপ্টেম্বর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
সূত্র: প্রথম আলো