ইসলামি সংস্কৃতিতে পরিচিত ও হৃদয়স্পর্শী বাক্য হলো, ‘আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি।’ তবে অনেকে এই বাক্যের আসল বার্তাটি বুঝতে পারেন না। ভাবেন, কেন তিনি কি আমাকে সাধারণ মানুষ হিসেবে ভালোবাসতে পারছেন না? ভালোবাসার জন্য আবার কোনো কারণের প্রয়োজন কেন?ভালোবাসা একটি আত্মিক শক্তি রাসুল (সা.) ছিলেন আত্মিক শক্তি, সংযম ও সাহসিকতার সর্বোচ্চ প্রতীক।
কিন্তু একই সঙ্গে তিনি ছিলেন পরিবারের সদস্য, সাহাবি ও শিশুদের প্রতি অসীম দয়ালু ও আবেগপ্রবণ।একদিন তিনি তাঁর আদরের দৌহিত্রকে পরম মমতায় চুম্বন করছিলেন। তখন পাশে বসা সাহাবি আকরা ইবনে হাবিস বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমার ১০টি সন্তান রয়েছে, কিন্তু আমি কখনো তাদের কাউকে এমন চুম্বন করিনি!’রাসুল (সা.) বললেন, যিনি অন্যের প্রতি দয়া করেন না, তাঁর ওপরও দয়া করা হয় না।
(সহিহ বুখারি, হাদিস: ৫৯৯৭)ইসলামে ভালোবাসা ও আত্মিক উষ্ণতা শুধু অন্তরে চেপে রাখার বিষয় নয়; বরং তা সুন্দর আচরণের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো