রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভূল্লী) আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচার শুরু করেছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার উপনির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এরপর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি এবং জামায়াতের দুজন প্রার্থী আলাদাভাবে প্রচার কার্যক্রম শুরু করেন।গতকাল বুধবার গভীর রাত থেকেই শহরের প্রধান প্রধান সড়কে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টাঙানো শুরু করেন বিএনপির সমর্থকেরা। বেলা দুইটা বাজতেই শহরজুড়ে শুরু হয় ধানের শীষের পক্ষের মাইকিং।
বেলা পৌনে তিনটার দিকে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপির প্রার্থী ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতির ছোট ভাই মির্জা ফয়সল আমীন।
সূত্র: প্রথম আলো