অনূর্ধ্ব–১৭ নারী ফুটবলে উজবেকিস্তানের বিপক্ষে আগে কখনো খেলেনি বাংলাদেশের মেয়েরা। আজ প্রথম দেখাতেই তাদের ২–১ গোলে হারিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ নারী ফুটবল দল।উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামের অনুশীলন মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের চতুর্থ মিনিটেই মোসাম্মৎ আলমিনার গোলে এগিয়ে যায় দল।
তবে লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ।১৮ মিনিটে রক্ষণভাগের ভুলে সমতায় ফেরে স্বাগতিক উজবেকিস্তান। আক্রমণে বেশি মনোযোগ দিতে গিয়ে বাংলাদেশের রক্ষণে ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়। সেই সুযোগে বাংলাদেশের গোলকিপারকে একা পেয়ে বল জালে পাঠান উজবেকিস্তানের ডিফেন্ডার ফারাঙ্গিজ লাকায়েভা।১–১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ম্যাচে এগিয়ে যেতে মরিয়া হয়ে ওঠে দুই দলই।
বাংলাদেশ একের পর এক আক্রমণ করলেও বেশ কয়েকটি সুযোগ গোলমুখে গিয়ে নষ্ট হয়।
সূত্র: প্রথম আলো