চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের পিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এসা কাজিমের উপস্থিতিতে এ চুক্তি হয়। ডিপি ওয়ার্ল্ড ৬০০ কোটি টাকা অগ্রিম ফি এবং ১ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে; মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দরের কাছেই।
বন্দর কর্তৃপক্ষ প্রতি কনটেইনার হ্যান্ডলিং আয়ের ৬৭ শতাংশ পাবে।
সূত্র: প্রথম আলো