হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ডিমের আকৃতির সোনার পেষ্টা উদ্ধার করা হয়েছে। এক যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো ছিল এসব সোনার পেস্ট।ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ বলছে, উদ্ধার করা সোনার ওজন ১ হাজার ২৯০ গ্রাম। পরিশোধনের পর এগুলো থেকে আনুমানিক এক কেজি সোনা পাওয়া যেতে পারে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭৪ লাখ টাকা।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনা উদ্ধারের তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে সোনা চোরাচালানের গোপন তথ্য পায় ঢাকা কাস্টম হাউস। এর ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি শুরু করেন সংস্থাটির গোয়েন্দারা।একপর্যায়ে ওই ফ্লাইটে আসা আরমান উদ্দীন সিদ্দিক নামের এক যাত্রী ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ব্যাগেজ বেল্ট-২-এ এলে তাঁকে সন্দেহের ভিত্তিতে তল্লাশি করা হয়।
এ সময় তাঁর পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির তিনটি প্যাকেট উদ্ধার করা হয়।
সূত্র: প্রথম আলো