গুঁড়ি গুঁড়ি বৃষ্টির এক স্নিগ্ধ ও ভাবুক বিকেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘পোস্টমাস্টার’ নিয়ে প্রাণবন্ত পাঠচক্র ও সাহিত্য আলোচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।
গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ১০ নম্বর কক্ষে এই আসর বসে।সাহিত্য যে মানুষের অবদমিত অনুভূতি, সম্পর্কের সূক্ষ্ম সমীকরণ এবং জীবনের অন্তর্নিহিত দর্শনকে নতুন আলোয় আবিষ্কার করতে শেখায়, পাঠচক্রের পুরো সময়ে প্রতিফলিত হয়েছে সেই সুর।আসরে রবীন্দ্রনাথের সৃষ্টিশীল ভাবনার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন ‘পোস্টমাস্টার’ গল্পের মানবিক পটভূমি, চরম একাকিত্ব, সামাজিক দূরত্বের ব্যবধান এবং আবেগের সূক্ষ্ম রূপান্তর নিয়ে আলোচনা করা হয়।মূল আলোচক দপ্তর সম্পাদক অরিত্র গুহ গল্পটির চরিত্রকাঠামো ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন বিশ্লেষণ করেন।
তিনি বলেন, ‘মানবজীবনের এক অনিবার্য সত্য হলো মায়া।
সূত্র: প্রথম আলো