সুইডেনে সাধারণ নির্বাচন শেষ হওয়ার চার সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটিতে এখনো সরকার গঠিত হয়নি। পার্লামেন্টে ৩৪৯টি আসনের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে কোনো একক দল বা ব্লক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনপ্রক্রিয়া এক জটিল আবর্তে পড়েছে। সুইডিশ রাজনীতিতে নির্বাচন-পরবর্তী দর–কষাকষি নতুন কিছু না হলেও এবারের পরিস্থিতি বেশ স্বতন্ত্র ও তাৎপর্যপূর্ণ।
জোট গঠনে অভ্যন্তরীণ আদর্শগত সংঘাত মূলত মধ্য-বামপন্থী ব্লকের শরিক দলগুলোর মধ্যকার আদর্শগত তীব্র দূরত্বের কারণেই বর্তমান সংকটের সূত্রপাত। নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে সোশ্যাল ডেমোক্র্যাটস সবাইকে নিয়ে একটি সমন্বিত সরকার গঠনের চেষ্টা করেছিল।
কিন্তু ব্লকের অন্যতম শরিক দল সেন্টার পার্টির পরিষ্কার ঘোষণা ছিল—বাম দল (Left Party) সরকারের অংশ হলে বা তাদের প্রত্যক্ষ প্রভাব থাকলে তারা সেই সরকারকে সমর্থন করবে না।অন্যদিকে বাম দল সরকারের নীতিনির্ধারণে জোরালো ভূমিকা ও অর্থনৈতিক বিষয়ে নিজেদের দাবি থেকে একচুলও ছাড় দিতে রাজি নয়।
সূত্র: প্রথম আলো