নোবেল পাওয়ার খবর শোনার ঠিক পরমুহূর্তে একজন বিজ্ঞানীর অনুভূতি কেমন হয়? সদ্য নোবেলজয়ী জাপানি রসায়নবিদ কেনসো সোআইয়ের সঙ্গে নোবেল প্রাইজের ওয়েবসাইটের প্রতিনিধি অ্যাডাম স্মিথের এই ছোট্ট ফোনালাপটি শুনলে তার দারুণ একটা ধারণা পাওয়া যায়। তবে এই সাক্ষাৎকারের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো এর একদম শেষ দিকটা, যেখানে খোদ দেশের প্রধানমন্ত্রী ফোন করার জন্য অপেক্ষা করছিলেন! চলুন, অ্যাডাম স্মিথের সঙ্গে কেনসো সোআইয়ের কথোপকথনটি পড়া যাক।
সাক্ষাৎকারটি বাংলায় অনুবাদ করেছেন শিউলী সুলতানা।অ্যাডাম স্মিথ: হ্যালো, আমি কি প্রফেসর সোআইয়ের সঙ্গে কথা বলছি?কেনসো সোআই: হ্যাঁ, বলছি।অ্যাডাম স্মিথ: হ্যালো, আমার নাম অ্যাডাম স্মিথ।কেনসো সোআই: ওহ, হ্যাঁ!অ্যাডাম স্মিথ: নোবেল পুরস্কার জেতার জন্য আপনাকে অনেক অভিনন্দন!কেনসো সোআই: ওহ, আপনাকে অনেক ধন্যবাদ। খবরটা শুনে আমি সত্যিই ভীষণ রোমাঞ্চিত!অ্যাডাম স্মিথ: হ্যাঁ, দারুণ খবর, চমৎকার একটা খবর!
আচ্ছা, খবরটা শোনার পর আপনার মাথায় প্রথম কী চিন্তা এসেছিল?
সূত্র: প্রথম আলো