‘আমরা সবাই একদিন চলে যাব। আমি কাল থাকব কি না, জানি না।’ মৃত্যুর কয়েক দিন আগে এমন কথাই বলেছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। জীবনের অনিশ্চয়তা নিয়ে তাঁর সেই কথার কয়েক দিন পরই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি। আজ বৃহস্পতিবার ভোরে গোয়ার ডোনা পাওলায় নিজের বাসায় তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৫ বছর।ভোরে বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
প্রায় ৪৫ মিনিট ধরে তাঁকে বাঁচানোর চেষ্টা করেন চিকিৎসকেরা। তবে শেষ পর্যন্ত তাঁকে আর ফেরানো যায়নি। ভোর ৫টা ১০ মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার জানিয়েছেন, নানা পাটেকরকে যখন হাসপাতালে নেওয়া হয়, তখন তাঁর হৃদ্যন্ত্রের কোনো কার্যক্রম ছিল না। তাঁর মৃত্যুর ঘটনায় মেডিকো-লিগ্যাল মামলা হয়েছে।
ময়নাতদন্ত করা হবে বলেও জানা গেছে।নানা পাটেকর আয়ের ৯০ শতাংশ বিলিয়ে দিতেন, কাটাতেন সাদাসিধে জীবনমৃত্যুর আগে কী বলেছিলেন নানা৪ অক্টোবর গোয়ার ডোনা পাওলায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নানা পাটেকর।
সূত্র: প্রথম আলো