ডিজিটাল প্রযুক্তি আর স্ক্রিন–টাইমের এই যুগে নতুন প্রজন্ম যখন বইয়ের পৃথিবী থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। এর বিপরীতে পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, মানবিক মূল্যবোধ ও মুক্তচিন্তায় সমৃদ্ধ করতে চার দশকের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র। চলমান বইপড়ার এ উদ্যোগে সামাজিক দায়বদ্ধতা থেকে ১২ বছর ধরে যুক্ত রয়েছে দেশের শীর্ষ আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
সম্প্রতি দেশব্যাপী বই পড়া কর্মসূচির এক যুগের সফল পথচলা উপলক্ষে রাজধানীতে বিশেষ প্রীতি সম্মিলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। সম্মিলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ভিডিও বার্তায় অংশ নেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।
দেশের বিভিন্ন স্কুলের বই পড়া কর্মসূচির সঙ্গে যুক্ত কয়েক শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে আনন্দঘন এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিশ্বসাহিত্য কেন্দ্র ও বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সূত্র: প্রথম আলো