ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে দুই দিন বয়সী এক নবজাতক চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে নবজাতককে উদ্ধারের চেষ্টা চলছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, চুরি হওয়া নবজাতকের মা মরিয়ম বেগম হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। গত মঙ্গলবার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন তিনি।
আজ বেলা তিনটার দিকে বোরকা পরা এক নারী তাঁর সন্তানকে কোলে নেওয়ার কথা বলে চুরি করে নিয়ে যান।মরিয়ম বেগম বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ গ্রামের শামিম মিয়ার স্ত্রী। নবজাতকের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গাইনি ওয়ার্ডের শয্যায় সন্তান নিয়ে শুয়ে ছিলেন মরিয়ম। তিনি ব্যাথায় কাতরাচ্ছিলেন। তাঁর বোন ও মা মেঝেয় পাটি বিছিয়ে শুয়ে ছিলেন। আজ বেলা তিনটার দিকে বোরকা পরা এক নারী মরিয়মের শয্যার কাছে আসেন।
একপর্যায়ে মরিয়মের মাথায় হাত বুলিয়ে দেন।
সূত্র: প্রথম আলো