যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ‘ফলপ্রসূ’ আলোচনা করছে।গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে।
৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে আমরা ইরানে হামলা চালাব না।’ট্রাম্পের এই বক্তব্যের আগে সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়েছিল, ইরানে আবার বড় ধরনের অভিযান শুরুর জন্য সামরিক বাহিনীকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
তবে ওই হামলার নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করা হয়নি।এক্সিওসকে সূত্র জানিয়েছে, ইরানের অর্থনীতি বর্তমানে ভঙ্গুর অবস্থায় থাকায় অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: প্রথম আলো