বছরের এই সময়ে নোবেল পুরস্কার কমিটিগুলো বিজয়ী বিজ্ঞানী ও ব্যক্তিদের নাম ঘোষণা করে। বিজয়ী নির্বাচন করার পুরো বিষয় খুব গোপনীয়তার মধ্যে হয়ে থাকে। বিজয়ী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ডিসেম্বরের বিশেষ আয়োজনে। সম্মাননার পাশাপাশি নোবেল বিজয়ী পান ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। সঙ্গে চমৎকার একটি বাঁধাই করা শিল্পকর্ম ও একটি খাঁটি সোনার পদক দেওয়া হয়।
কিন্তু বিশ্বজুড়ে সেরা ব্যক্তিদের এই মর্যাদাপূর্ণ পুরস্কার কীভাবে দেওয়া হয়, জানা আছে কি? কারা তাঁদের নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করেন?নোবেল পুরস্কার আসলে কীপ্রতিবছর অক্টোবর মাসে পদার্থবিজ্ঞান, রসায়ন ও চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি সাহিত্য এবং শান্তিতে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার ঘোষণা করা হয়।
যাঁরা নিজেদের নতুন কোনো আবিষ্কার বা কাজ দিয়ে সারা বিশ্বের মানুষকে উপকৃত করেছেন, তাঁদেরই মূলত নির্বাচন করা হয়।সুইডিশ রসায়নবিদ ও প্রকৌশলী আলফ্রেড নোবেল এটা চালু করেন।
সূত্র: প্রথম আলো