আড়াই বছর পর বড় পরিসরে একক কনসার্ট নিয়ে ফিরছেন বাপ্পা মজুমদার। আজ ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠেয় কনসার্ট ‘মুনলাইট মেলোডিজ’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন।বছর ত্রিশেক আগে যে টিনএজাররা ক্যাসেট জমাতেন, তাঁরা আজ পূর্ণ বয়স্ক। ক্যাসেট, সিডি হয়ে গানও এর মধ্যে স্ট্রিমিং দুনিয়ায় ঢুকে পড়েছে।
নতুন প্রজন্মের গানের ধরন, পছন্দের শিল্পীর সঙ্গে তিন দশক আগের বাপ্পা মজুমদারের শ্রোতাদের তফাত থাকার কথা। তবু ‘মুনলাইট মেলোডিজ’ কনসার্টের ঘোষণা দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই কনসার্টটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। সংগীতশিল্পী জয় শাহরিয়ারও নিজের ফেসবুকে টিকিটের ছবি পোস্ট করেছেন। নিরাপত্তা নিয়ে শঙ্কা, মুদ্রাস্ফীতি নিয়ে চিন্তার ভাঁজের মধ্যেও কি তবে গান নিয়ে আগ্রহী শ্রোতারা?‘মানুষ আসলে গান শুনতে চায়।
আমি এর আগে যে একক অনুষ্ঠান করেছিলাম, সেখানেও তার প্রমাণ পেয়েছিলাম; এবারও পাচ্ছি,’ গতকাল দুপুরে প্রথম আলোকে বলছিলেন বাপ্পা মজুমদার।সংগীতশিল্পী বাপ্পা মজুমদারবাপ্পা মজুমদারের সবশেষ একক অনুষ্ঠানে এই প্রতিবেদকও ছিলেন।
সূত্র: প্রথম আলো