যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও নরওয়ে আগেই তাদের দেশে ইসরায়েলের উগ্র ইহুদিবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল। তিনি গাজায় ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল এবং অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পক্ষে কথা বলেছিলেন।
২০২৫ সালের সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) স্মোতরিচ ও তাঁর চরম ডানপন্থী সহকর্মী ইতামার বেন-গভিরের বিরুদ্ধে জোটগতভাবে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছিল। সেই মাসের শেষ দিকে ইইউ নিষেধাজ্ঞার ঘোষণাও দেয়। ঠিক ওই সময় ভারত স্মোতরিচকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। তাঁর জন্য কয়েকটি শহর সফরের আয়োজন করে। নয়াদিল্লিতে তিনি একটি বাণিজ্যচুক্তি সই করেন। মুম্বাইয়ে স্টক এক্সচেঞ্জ ঘুরে দেখেন।
আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে গিয়ে একটি নতুন বিনিয়োগকেন্দ্র পরিদর্শন করেন।
সূত্র: প্রথম আলো