তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইয়েমেনের ইরান–সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় কীভাবে সহায়তা করা যায়, তা পর্যালোচনা করছে আঙ্কারা।
সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে করা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এ সহায়তার কথা ভাবা হচ্ছে।তবে হুতিদের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক অভিযানে তুরস্ক অংশ নেবে না বলে জানিয়েছেন হাকান ফিদান।গত আগস্টে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনোটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
সৌদি আরবে হুতিদের হামলার পর দেশ তিনটির মধ্যে রাজনৈতিক ও সামরিক পর্যায়ে বৈঠক হয়েছে।হাকান ফিদান, তুর্কি পররাষ্ট্রমন্ত্রীএ চুক্তি আক্রমণাত্মক নয়, বরং প্রতিরক্ষামূলক।
সূত্র: প্রথম আলো