বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে সিভিল জজ পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। মোট মনোনীত প্রার্থী: ২০০ জন। ডোপ টেস্টের সময়সূচি— তারিখ ও সময়: ১২.১০.২০২৬ (সোমবার), সকাল ৯টা প্রার্থী: সব প্রার্থী (২০০ জন)।
স্থান: ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, শেরেবাংলা নগর, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি— তারিখ ও সময়: ১৭.১০.২০২৬ (শনিবার), সকাল ৯টা স্থান ও রোল নম্বর বণ্টন— ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা: মেধাক্রম ১ থেকে ৭০তম পর্যন্ত (৭০ জন)। দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবেশহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা: মেধাক্রম ৭১ থেকে ১৪০তম পর্যন্ত (৭০ জন)।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা: মেধাক্রম ১৪১ থেকে ২০০তম পর্যন্ত (৬০ জন)।
সূত্র: প্রথম আলো