প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮২তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বিশিষ্ট শিশু-কিশোর ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আহমেদ হেলাল।
এইবারের বিষয়টি ছিল—‘সন্তানের আচরণ ও বন্ধু নির্বাচন: অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব।’ উক্ত অনুষ্ঠান থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।বন্ধু নির্বাচন কিংবা সমাজে নিজের অবস্থান ধরে রাখতে সন্তানের নিজের আচরণ কেমন হওয়া উচিত? কীভাবে তাকে স্বাবলম্বী মানসিকতার করা যায়?এমন প্রশ্নের উত্তরে ডা. আহমেদ হেলাল বলেন, ‘সন্তানের নিজের আচরণ হতে হবে দৃঢ় ও সুস্পষ্ট।
এর অর্থ হলো—সে যেন কোনো ধরনের ভয়, লজ্জা বা অতিরিক্ত বিনয়ী হয়ে নিজেকে গুটিয়ে না রাখে, আবার উগ্র বা আক্রমণাত্মক ভঙ্গিও প্রকাশ না করে।
সূত্র: প্রথম আলো