রাজধানীর ভাটারার সাঈদনগর এলাকায় দুটি ভবনের মাঝখানে নিচ থেকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। পরে হাসপাতালে তিনি মারা যান। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।ওই শিক্ষার্থীর নাম মুবতাসির ফুয়াদ নাঈম (২৩)।
তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী।মুবতাসিরের রুমমেট মাজহারুল ইসলাম ও প্রতিবেশী ইয়াসিন আরাফাত জানান, মুবতাসির ও কয়েকজন একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে মেসে থাকতেন। ওই ভবনের পাশেই একই মালিকের আরেকটি ভবন রয়েছে। মাঝখানে সংযোগ থাকায় একটি ভবন থেকে অন্য ভবনের ফ্ল্যাটে যাতায়াত করা যায়। তাঁরা জানান, সকালে তাঁরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নিচে হইচই শুনে ঘুম ভাঙে।
পরে দুই ভবনের মাঝখানে নিচে মুবতাসিরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
সূত্র: প্রথম আলো