‘তারা আমাদের হাঁটার জায়গা দখল করতে চায়, এখানকার ময়লা পরিশোধনাগার দখল করে বাজার বসাতে চায়।
আমরা এটি হতে দিতে পারি না।’ কথাগুলো বলছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে (রুয়াপ) অবৈধ দখল, মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ তুলে আয়োজিত মানববন্ধনে এ কথাগুলো বলেন মো. জাহাঙ্গীর আলম।রুয়াপের ৬ নম্বর প্রবেশপথের বিপরীতে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক বাসিন্দা অংশ নিয়ে দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে তাঁদের অবস্থান জানান।
যেখানে মানববন্ধনে দাঁড়ান বাসিন্দারা, তাঁর বিপরীতে মূল সড়কের ওপরেই বসানো হয়েছে বাজার।
সূত্র: প্রথম আলো