নোয়াখালীর সেনবাগ উপজেলায় ধানখেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের দক্ষিণ গোরকাটা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।নিহত কৃষকের নাম খাজা মাইনউদ্দিন ওরফে মানিক (৪৮)। তিনি ওই এলাকারই বাসিন্দা।
তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির কাছে নিজের ও প্রতিবেশী জাকির হোসেনের জমির পাশ থেকে গরুর জন্য ঘাস কাটতে যান খাজা মাইনউদ্দিন। এরপর বাড়ি না ফেরায় স্বজনেরা রাতে তাঁকে অনেক খোঁজাখুঁজি করেন।
আজ সকালে বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে ধানখেতের আইলে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়।
সূত্র: প্রথম আলো