৪৯তম (বিশেষ) বিসিএসে ৬৫১ জনকে ৯ম গ্রেডে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন আগেই জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সরকারের প্রজ্ঞাপনের আলোকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে শিক্ষকদের যোগদানের সময় ও ওরিয়েন্টেশন প্রোগ্রামের বিস্তারিত জানানো হয়েছে। প্রজ্ঞাপনের সময়সূচি মতে, ১২ অক্টোবর ২০২৬ সশরীর শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর যোগদান করতে হবে।
পরে ১৯ অক্টোবর পর্যন্ত ৮ দিনব্যাপী আবাসিক ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে।দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবেশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর জারি হওয়া দুটি প্রজ্ঞাপনের ৬১১ জন ও ৪০ জন মিলিয়ে মোট ৬৫১ প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুসারে ৪৪,০০০-১,০৫,৯০০/- বেতনক্রমে প্রচলিত বিধিবিধানের আলোকে নিচে বর্ণিত শর্তে নিয়োগ প্রদান করা হলো।
শর্তের মধ্যে রয়েছে—প্রার্থীকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে; এ প্রশিক্ষণ শেষে তাঁকে তাঁর চাকরিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সরকার যেরূপ স্থির করবে, সেরূপ পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে; তাঁকে দুই বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।
সূত্র: প্রথম আলো