রাজধানীর মিরপুর-১২ নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে গ্রাফিতি আঁকার কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
এসব পিলারে কোনো রাজনীতিকরণ না করে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের ছবি আঁকা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।আজ শুক্রবার সকালে মিরপুর-১০ গোলচত্বরে ঢাকা উত্তর সিটির ‘জুলাই গ্রাফিতি রিমেক’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক এ ঘোষণা দেন।শফিকুল ইসলাম খান বলেন, জুলাই অভ্যুত্থান সৃষ্টির পেছনে খালেদা জিয়ার সবচেয়ে বেশি অবদান।
সেই কারণে সিদ্ধান্ত হয়েছে, খালেদা জিয়ার ছবি মেট্রোরেলের পিলারের গ্রাফিতিতে আঁকা হবে।
সূত্র: প্রথম আলো