ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সারের ডিলার নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) লুৎফুল্লাহেল মাজেদ। উপজেলা থেকে পাঠানো তালিকায় প্রথম স্থানে থাকা আবেদনকারীকে বাদ দিয়ে দ্বিতীয় স্থানে থাকা আবেদনকারীকে নিয়োগ দেওয়ার কারণ জানতে চেয়েছেন তিনি। নিয়োগ পাওয়া ব্যক্তি তাঁকে উৎকোচ দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও দাবি করেছেন এই সংসদ সদস্য।তবে জেলা প্রশাসক বলেছেন, উপজেলা থেকে পাঠানো তালিকায় কোনো পরিবর্তন করা হয়নি।
আর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, নিয়োগ পাওয়া ব্যক্তি উপজেলা থেকে পাঠানো তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন।আজ শুক্রবার বেলা একটার দিকে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সার ডিলার নিয়োগ নিয়ে এসব অভিযোগ তোলেন লুৎফুল্লাহেল মাজেদ।
তিনি লেখেন, ‘সরিষা ইউনিয়নে এ রকম লাইসেন্স যখন আমাদের ত্যাগী লোকদের বাইরে যায়, আর ফ্যাসিস্টের লোক—এই প্রকৃতির টাকা নিয়ে ঘোরা লোভী মানুষ যখন সবাইকে ডিঙিয়ে লাইসেন্স পায়, তখন উপজেলা ও জেলার সততা প্রশ্নবিদ্ধ হয়।’এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমি সব জানি, এদের বিরুদ্ধে মুখ খুলতে চাইনি।
সূত্র: প্রথম আলো