বাড়ির ঠিক পাশেই দুটি হিজলগাছ। সেই গাছ যেন শিশুদের কাছে হয়ে উঠেছে খেলার মাঠ। কখনো গাছের ডাল ধরে ঝুলছে। কখনো বা ডাল বেয়ে গাছে উঠে যাচ্ছে, পরক্ষণে নেমে আসছে। এটা যেন ওদের খেলার জগৎ। দুপুরবেলায় এমন দুরন্তপনায় মেতে ওঠে ওরা।
ছবিগুলো সিলেট সদরের সরিষাকান্দি গ্রাম থেকে সম্প্রতি তোলা।গাছের ডাল ধরে উল্টো হয়ে ঝুলছে এক শিশুএকজন ডালে বসে আছে, আরেকজন ডাল বেয়ে গাছে উঠছে গাছের এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে চলেছে ওরা দুই শিশু ধরে আছে গাছের ডাল, একজন ডাল বেয়ে নিচে নামছে গাছের ওপর দাঁড়িয়ে আছে এক শিশু, আরেকজন ডালে ঝুলছেগাছের ডাল ধরে উল্টো হয়ে ঝুলে থাকাগাছের ডালে বসেই খানিক জিড়িয়ে নেওয়া
সূত্র: প্রথম আলো