ধরুন, ৩৩ বছর বয়সে আপনার শরীরে টেস্টিকুলার ক্যানসার ধরা পড়ল। অস্ত্রোপচার করালেন। চলল ৯ সপ্তাহের কেমোথেরাপি। এসব শেষ করে অনুশীলনে ফিরলেন ছয় মাস পর। পরবর্তী ১৮ মাসে প্রথম শ্রেণির ক্রিকেটে একটি ম্যাচও খেলার সুযোগ হলো না। কিন্তু আপনার রাজ্য দল আপনাকে অধিনায়ক বানিয়ে দিল! আপনিও রাজ্য দলের হয়ে সেঞ্চুরি করলেন গত সেপ্টেম্বরে। এরপর খবর এল, জাতীয় দলের দুজন খেলোয়াড় চোটে পড়েছেন। আপনার ফোন বেজে উঠল।
চোট পাওয়া সেই দুই খেলোয়াড়ের মধ্যে একজনের বদলি হিসেবে ডাক পেয়েছেন টেস্ট দলে ফেরার।তারপর আজ ডারবানের কিংসমিডে টেস্টে নামলেন ওপেনার হিসেবে। ৩৩ বল খেলে আউট হলেন শূন্য রানে। ইন্টারনেটে ঢি ঢি পড়ে গেল। তির্যক সব রসিকতাপূর্ণ কটাক্ষ!
প্রশ্ন হলো, এই শূন্য রানে আউট হওয়ার দোষটা কি আপনার, নাকি নির্বাচকদের, যাঁরা ভালো বিকল্প থাকতেও এবং আপনার সবকিছু জেনেও টেস্ট দলে ডেকেছেন?অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান ডারবান টেস্টে শূন্য রানে আউট হওয়ার এই ঘটনাটা আসলে নিক ম্যাডিনসনের।
সূত্র: প্রথম আলো