শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার খবরকে কৌতুক ভেবেছিলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই। তিনি কৌতুক করে বলেছেন, পুরস্কারটি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারেন। আজ শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি এবার শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাইয়ের নাম ঘোষণা করে। কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেস অসলোতে সংবাদ সম্মেলন করে তাঁর নাম জানান।
একই সংবাদ সম্মেলনে ফ্রিডনেস বলেন, তাঁরা তাৎক্ষণিকভাবে এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এরপর ফ্রিডনেস হাসতে হাসতে বলেন, ‘তাঁর (নাভি পিল্লাই) প্রতি আমার বার্তা হবে “আপনি যদি নরওয়েজীয় কোনো নম্বর থেকে ফোন আসতে দেখেন, তবে অনুগ্রহ করে ফোনটি ধরুন।” আমি আপনার সঙ্গে কথা বলতে চাই।’এদিকে নাভি পিল্লাই নোবেল পুরস্কার পাওয়ার খবর পান ক্রিস্টফ নামের একজনের কাছ থেকে।
নাভি পিল্লাই বলেন, ক্রিস্টফ নামের একজন তাঁকে তাঁর পড়ার টেবিল থেকে ডেকে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার কথা জানান।
সূত্র: প্রথম আলো