নদ-নদীতে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। তাই অবসর সময়ে সড়কের পাশে বসে জেলেরা ছিঁড়ে যাওয়া জাল মেরামত করে নিচ্ছেন। চরআইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ৯ অক্টোবর। ছবি: সাইয়ানফসলের খেতে পাখি তাড়াতে বসানো হয়েছে কাকতাড়ুয়া। মালিপাড়া গ্রাম এলাকা, শাজাহানপুর, বগুড়া, ৯ অক্টোবর। ছবি: সোয়েল রানা খালের পানি কমে গেছে। জাল ফেলানোর তাড়া নেই মাছশিকারিদের।
কালুডাঙ্গা গ্রাম, গাবতলী, বগুড়া, ৯ অক্টোবরনিজ প্রতিষ্ঠান নিউ টুম্পা যন্ত্রসংগীতের দোকানে বসে ঢোল তৈরি করছেন শ্যামল চন্দ্র দাস। ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড, দাউদকান্দি, কুমিল্লা, ৯ অক্টোবরকৃষকের পাটখেতে ফুটেছে মেস্তা বা কেনাফ পাটগাছের ফুল। চৌবাড়ী, কামারখন্দ, সিরাজগঞ্জ, ৯ অক্টোবরবালুর মাঠে জন্মানো কাশবন কেটে কাশ সংগ্রহ করছেন পানচাষিরা। এগুলো দিয়ে পানের বরজের ছাউনি তৈরি করা হবে।
শিরোমণি, খুলনা, ৯ অক্টোবররাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় গত মঙ্গলবার বিকেলে ২২ কেজি ওজনের এ বাগাড়টি ২৮ হাজার ৬০০ টাকায় কিনে ৩০ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন স্থানীয় ব্যবসায়ী সোহেল মোল্লা।
সূত্র: প্রথম আলো