বক্স অফিসে সর্বোচ্চ আয় করা সিনেমার নামটা বদলে গেল আবারও। জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠে এল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। এখন পর্যন্ত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ সিনেমার আয় প্রায় ২৯২ কোটি ৫৫ লাখ ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ হাজার ৯৪১ কোটি ৬৬ লাখ টাকা। আর ‘অ্যাভাটার’ নেমে এসেছে দ্বিতীয় স্থানে, তাদের আয় প্রায় ২৯২ কোটি ৩৭ লাখ ডলার।
হলিউডের ইতিহাসে এখন সবচেয়ে বেশি আয় করা সিনেমা সুপারহিরো জগতে তাক লাগিয়ে দেওয়া সিনেমা।আবার এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে ‘এন্ডগেম: এনকোর’। সিনেমা হলে আবার মুক্তি পেয়েছে সিনেমাটি। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমাকে কেন্দ্র করে নতুন করে কয়েক মিনিটের ক্লিপসহ মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি। সাত বছর আগে মুক্তি পাওয়া সিনেমার গল্প অনেকেই হয়তো ভুলে গিয়েছেন। তাই তো মার্ভেল দর্শকদের আবার মনে করিয়ে দিল সিনেমার গল্পটা।
সেই সঙ্গে অ্যাভেঞ্জার্সদের নতুন ভিলেন ডক্টর ডুমের আসার ইঙ্গিতও দিয়ে গিয়েছে সিনেমাটি।
সূত্র: প্রথম আলো