যুক্তরাষ্ট্রে সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এর কঠোর সমালোচনা করে দ্য গার্ডিয়ানের অনলাইনে আজ লিখেছেন অস্ট্রেলিয়ার কলাম লেখক পল ডেইলি।বোকা ছিলাম আমিই। ভাবছিলাম, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এমন আর কী করতে বা বলতে পারে, যা আমাকে এখনো চমকে দিতে পারে?
তারা যতই রাজনৈতিক ও নৈতিকভাবে দেউলিয়া হোক, যতই স্বার্থপর বা সহিংস হোক—আমি ভেবেছিলাম, আর কিছুতেই বিস্মিত হব না। তারপর শুক্রবার সকালে ঘুম থেকে উঠে খবরটি দেখলাম। ট্রাম্প মন্ত্রিসভার বড়সড় গোঁয়ারদের একজন পিট হেগসেথ ঘোষণা করেছেন, হত্যাকারী নিদাল হাসানের মৃত্যুদণ্ড প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে কার্যকর করবে যুক্তরাষ্ট্র। হেগসেথ একজন কট্টর খ্রিষ্টান জাতীয়তাবাদী।
ক্রুসেডের কল্পনায় বিভোর মানুষটি এখন যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘যুদ্ধমন্ত্রী’।গত কিছুদিনে আমরা অনেক কিছুই দেখেছি।
সূত্র: প্রথম আলো