বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, অনুসন্ধানে দেখা গেছে, ওই নেতার নাকি ৭০০টি অটোরিকশা আছে। তাঁর এই বক্তব্যকে কাল্পনিক ও ভিত্তিহীন আখ্যায়িত করে এর পক্ষে প্রমাণ চেয়েছে জামায়াতে ইসলামী। প্রমাণ দিতে ব্যর্থ হলে ডিএনসিসি প্রশাসককে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করার দাবি জানিয়েছে দলটি।
দলের সেক্রেটারি জেনারেলের বিষয়ে ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান।
‘ডিএনসিসি প্রশাসকের দায়িত্বহীন ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ’ শীর্ষক ওই বিবৃতিতে বলা হয়, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন কর্তৃক একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলের ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে প্রদত্ত বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
সূত্র: প্রথম আলো