বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) ২০২৬-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রমিজউদ্দিন আহমেদ সভাপতি ও মো. মাজম আলী খান মহাসচিব নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার রাজধানীর ঢাকা ট্যাক্সেস বার হলরুমে আয়োজিত বিটিএলএর ৩৯তম সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন ট্যাক্সেস বারের আইনজীবীদের প্রতিনিধিত্বে গঠিত এই নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যসংখ্যা মোট ৩১।
কমিটিতে অতিরিক্ত মহাসচিব (অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল) হিসেবে মো. আবু নাসের মজুমদার ও কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে নুরুল্লাহ ভূঁইয়া বেলাল নির্বাচিত হয়েছেন।নতুন কমিটিতে আঞ্চলিক ও বিভাগীয় পর্যায় থেকে ১১ জন সহসভাপতি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছেন।
তাঁরা হলেন সৈয়দ আবদুন নূর (ঢাকা ক্যাপিটাল সিটি), মো. মুসা (কমার্শিয়াল ক্যাপিটাল সিটি-চট্টগ্রাম), মো. শামসুর রহমান খান (ঢাকা বিভাগ), মোস্তফা কামাল মনসুর (চট্টগ্রাম বিভাগ), খান মনিরুজ্জামান (খুলনা বিভাগ), মো. মুনতাসির মামুন (রাজশাহী বিভাগ), এস এম এনায়েত করিম (বরিশাল বিভাগ), আবুল ফজল (সিলেট বিভাগ), হোসেইন আহমেদ শাহজাহান (কুমিল্লা বিভাগ), মোহাম্মদ রুহুল আমিন (ময়মনসিংহ বিভাগ) ও কাজী মোস্তাফিজুর রহমান (রংপুর বিভাগ)।একইভাবে ১১টি অঞ্চল ও বিভাগ থেকে ১১ জন উপমহাসচিব (ডেপুটি সেক্রেটারি জেনারেল) নির্বাচিত হয়েছেন।
সূত্র: প্রথম আলো