কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভূতপূর্ব বিপ্লব দেখে ইদানীং অনেকেই সংশয়ে পড়ে প্রশ্ন তুলছেন, এআই-ই কি তবে শেষ জামানার দাজ্জাল? কেউ কেউ ‘এ আই’ মানে ‘এক চোখ’ অর্থও করছেন। যদিও ব্যাকরণ বিচারে এমন অর্থ ভুল।
কেননা, তখন ‘অ্যান আই’ হওয়ার কথা।তবে প্রযুক্তির রূপান্তর দেখে তাকে ধর্মীয় ফিতনা বা দাজ্জালের সঙ্গে গুলিয়ে ফেলার এই প্রবণতা মোটেও নতুন কিছু নয়।বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন টেলিভিশন মানুষের বাসাবাড়িতে পৌঁছাতে শুরু করেছিল, তখনও তৎকালীন সমাজের এক শ্রেণির মানুষ একই ধরনের দাবি তুলেছিল।
তাদের বক্তব্য ছিল, ড্রয়িংরুমে রাখা এক চোখের এই যে কাচের বাক্সে সারা পৃথিবীর ছবি ফুটে উঠছে, এটিই নাকি হাদিসে বর্ণিত ‘এক চোখের দাজ্জাল‘!পরবর্তীকালে কম্পিউটার ও ইন্টারনেটের বিশ্বব্যাপী বিস্তারের সময়েও একই ধরনের বিভ্রান্তি ছড়াতে দেখা গেছে।দাজ্জাল কোনো প্রযুক্তি নয়ইসলামের আলোকে দাজ্জাল কোনো রূপক ধারণা বা প্রযুক্তিগত উদ্ভাবন নয়।
সূত্র: প্রথম আলো