জরাজীর্ণ বসতবাড়িতে চলছে বিয়ের আয়োজন। বিয়ে উপলক্ষে বাড়ির সামনে নির্মাণ করা হয়েছে সুদৃশ্য ফটক। পাশেই শামিয়ানার নিচে খাবারের জন্য সারি সারি চেয়ার টেবিল। অন্য পাশে চলছে বিভিন্ন খাবার তৈরির আয়োজন। সুসজ্জিত আসনে বসে আছেন কনে। বিয়ে উপলক্ষে আনন্দ উল্লাস করছেন স্বজনেরা।গতকাল শুক্রবার এই আনন্দঘন বিয়ের আয়োজন করা হয় নওগাঁ জেলার মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামের ভ্যানচালক আফছার আলীর বাড়িতে।
তাঁর মেয়ে আফসানা মিমির (২০) সঙ্গে বিয়ে হয়েছে নাটোর সদর উপজেলার সবুজ মন্ডলের ছেলে কাউছার মন্ডলের (২২)। তাঁদের এই বিয়ের আয়োজন আর দশটা সাধারণ বিয়ের মতোই। কিন্তু অসাধারণ বিষয় হলো এই বিয়ের সব আয়োজন যিনি করেছেন তিনি বর-কনের কেউ নন। এমনকি তাঁদের পরিবারের সঙ্গে তাঁর কোনো চেনাজানাও ছিল না। তিনি হলেন নাটোরের বড়াইগ্রামের ব্যবসায়ী রুহুল আমিন।কাউছার মণ্ডল, বরআমি সৌভাগ্যবান এমন একটি বিয়ের বর হতে পেরে।
রুহুল আমিন আমার বিয়ের উকিল বাবা হয়েছেন।
সূত্র: প্রথম আলো