জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক প্রধান ও আন্তর্জাতিক আদালতের (আইসিজে) বিচারক নাভানেথেম ‘নাভি’ পিল্লাই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন।
গাজায় গণহত্যার জন্য ইসরায়েলকে দায়ী করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই আইনজীবী।নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেস বলেন, শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে পিল্লাইকে এই পুরস্কার দেওয়া হয়েছে।নরওয়েজিয়ান নোবেল কমিটি বলেছে, পিল্লাই দেখিয়েছেন, যুদ্ধ ও সহিংসতা প্রতিরোধে আইনি পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাঁর দীর্ঘ কর্মজীবনে সর্বজনীন আইনি নীতির প্রতি অঙ্গীকার ও দৃঢ় নৈতিক অবস্থান সব সময়ই অটুট ছিল।শুক্রবার পুরস্কার ঘোষণার বিবৃতিতে কমিটি জানায়, বর্ণবাদী শাসনামলে দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার পক্ষে আইনি লড়াই থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন—বিভিন্ন পর্যায়ে পিল্লাই আন্তর্জাতিক আইন ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদান রেখেছেন।বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বর্তমানে যখন যুদ্ধ ও সংঘাত বাড়ছে এবং আন্তর্জাতিক আইনের বিচারক ও প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক হামলার শিকার হচ্ছে; এমন সময়ে নোবেল কমিটি সবাইকে মনে করিয়ে দিতে চায়, শক্তি বা সহিংসতা ছাড়া সংঘাত সমাধানের সক্ষমতা আন্তর্জাতিক আইনের শাসনের ওপর নির্ভর করে।’একটি শান্তিপূর্ণ...
সূত্র: প্রথম আলো