রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডিজেল সরবরাহ নিয়ে চুক্তি হওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী, রাশিয়া অবিলম্বে ৩ লাখ টন ডিজেল বিশ্ববাজারে ছাড়বে।
এরপর নভেম্বরে আরও ৫ লাখ টন এবং পরবর্তী সময়ে আরও ১০ লাখ টন ডিজেল ছাড়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প।ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আমেরিকানদের জন্য এবং প্রকৃতপক্ষে গোটা বিশ্বের জন্য ডিজেলের দাম রেকর্ড পরিমাণে, দ্রুত কমতে থাকবে!’ট্রাম্পের এই ঘোষণার কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার ডিজেল বাজারে প্রবেশের অনুমতি দিয়ে একটি অস্থায়ী লাইসেন্স জারি করে।ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম দ্বিগুণ হয়েছে।
এতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের ওপর চাপ তৈরি হয়েছে।আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম ৬ দশমিক ২৮ ডলার।
সূত্র: প্রথম আলো